আন্দিজের ক্যাপগ্রাস
আবির মাহমুদ

ঢাকায় গেলে আমি সবসময় টিএসসির সামনের রাস্তাটা এড়ায় চলি।
রিকশাওয়ালা মামা বলে, এত ঘুরে যাবো কেন।
আমি ঝাড়ি দিয়ে বলি , ""তোমার সমস্যা কি ? টাকা বাড়ায়ে দিবোনে । "
তাকে তো আর বলা যায় না, ওইখানের একটা চায়ের দোকানে আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাইছিলাম।
চায়ের কাপটা তখনো আমার হাতে ছিলো।
এত বছর পরও হাতে ওই কাপের গরমটা টের পাই।
যে মেয়েটা আমাকে ভালোবেসে পাড়ি দিতে চাইছিলো আন্দিজ পর্বতমালা কিংবা সাহারা মরুভূমি।
সেই মেয়েটাই আকদিন এখানে বসে কোনো ভূমিকা ছাড়াই হঠাৎ বলে উঠলো,
"আবির, তোমার সাথে থাকতে আমার বিরক্ত লাগছে।"
বিকেলের আলো তখন একটু একটু কমে আসছে।
পাশেই মেঘমল্লার কি নিয়ে যেন ভাষণ দিচ্ছে ।
শ্রোতা সর্বসাকুল্যে ১৫ জনের মতো ।
যাদের বেশিরভাগই সাংবাদিক।
যদিও সেই ভাষণের একটা লাইন ও আমার মাথায় ঢুকছে না ।
যেন একটু আগে আমার কান দিয়ে গরম লাভা ঢেলে দেয়া হয়েছে।
মানুষের মস্তিষ্ক অদ্ভুত জিনিস।
হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলে প্রথম কয়েক সেকেন্ড সে বাস্তবতাকে accept করতে পারে না।
ঠিক যেমন ভূমিকম্প শুরু হওয়ার পরও অনেক মানুষ কয়েক সেকেন্ড বিছানায় বসে থাকে।
আমিও সেদিন ঠিক তেমনই বসে ছিলাম।
আজ থেকে ঠিক ১৮৪৩ দিন আগে...
এই মেয়েটাই আমাকে বলেছিল,
"একদিন যদি পৃথিবী শেষও হয়ে যায়...
আমি তোমার হাত ছেড়ে যাবো না।"
১৮৪৩ দিন।
মানুষের ভালোবাসা শেষ হতে এতদিন লাগে?
নাকি আরও কম?
আমি জানি না।
দিতি তখনও জানতো না ওর এই একটা বাক্য আমার ভিতর একটা ব্ল্যাকহোল তৈরি করে দেবে।
যেই ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজন পার হলে নাকি আলোও আর ফিরে আসতে পারে না।
কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম
এই চোখ অন্য চোখ,
১৮৪৩ দিন আগে আমি যেই চোখ দেখেছিলাম এই চোখ সেই চোখ না ।
আমি কিছু বলার আগেই ও উঠে দাঁড়ালো।
ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো
আমি বসে রইলাম।
সামনে পড়ে থাকা ম্যাপটার ভাঁজ খুলে দেখলাম, লাল কালিতে গোল করে রাখা আন্দিজ পর্বতমালা, সাহারা মরুভূমি, প্যাটাগোনিয়া।
সেই আমাদের শেষ দেখা, তারপর আমাদের দেখা হয়েছিলো
৪৩৮০ দিন পর ।
২.
দিতির সাথে আমার পরিচয় ফাস্ট ইয়ারে।
ফাস্ট ইয়ারে উথালপাথাল সময় ।
একদিন ভুল করে ঢুকে পড়েছিলো আমাদের ক্লাসে
তারপর থেকে আর বের হতে পারেনি।
অন্তত আমার জীবন থেকে।
প্রথম দিনই আমাকে অবাক করে দিয়ে বলেছিলো, "তুমি জানো, পৃথিবীতে সবচেয়ে বেশি নীরবতা কোথায়?
আটাকামা মরুভূমিতে।
ওখানে নাকি বছরের পর বছর বৃষ্টিই হয় না।"
আমি তখন হাঁ করে তাকিয়ে থাকতাম ।
ও অনেক কিছু বলতো ।
আমি কিছু শুনতাম না ।
শুধু ওর দিকে তাকিয়ে থাকতাম।
একটা মেয়ে সাহিত্যে পড়ে, অথচ মাথার ভিতর গোটা পৃথিবীর ম্যাপ নিয়ে ঘোরে, এটা আমার কাছে নতুন এক ফেনোমেনন মনে হয়েছিলো।
তারপর থেকে প্রতি বিকেলে আমাদের অলিখিত অ্যাপয়েন্টমেন্ট।
ও বলতো ওর স্বপ্নের কথা।
আন্দিজের কোনো এক নাম-না-জানা গ্রামে ভোরবেলা ঘুম ভাঙার স্বপ্ন।
সাহারার বালিয়াড়িতে বসে সূর্যাস্ত দেখার স্বপ্ন।
বলতো, "আবির, একদিন তোমাকে নিয়ে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো।
হাতে থাকবে শুধু একটা ম্যাপ, আর তোমার হাত।"
আমি হাসতাম।
বলতাম, আমার তো পাসপোর্টই নাই।
ও চোখ পাকিয়ে বলতো, পাসপোর্ট বানানো আবার কোনো ব্যাপার? সমস্যা তো courage এর।
তোমার courage আছে তো?
আমার ছিলো কিনা জানি না।
কিন্তু ওকে ভালোবাসার courage ছিলো, এটা নিশ্চিত।
৩.
ফিজিক্সে একটা জিনিস পড়ানো হয়, আনসারটেইনটি প্রিন্সিপাল।
কোনো পার্টিকেলের অবস্থান আর গতিবেগ, দুইটাই একসাথে নিখুঁতভাবে জানা যায় না।
একটা জানতে গেলে আরেকটা কেমন যেনো অস্পষ্ট হয়ে যায়।
দিতি কে নিয়ে আমার ঠিক এই সমস্যাটাই হতো।
ওর হাসিটা যতটা স্পষ্ট বুঝতাম, ওর ভিতরের কি চলছে টা ঠিক ততটাই অস্পষ্ট থেকে যেতো।
ও যখন আমার সামনে থাকতো আমাকে মনে হতো আমার সমানে গোটা পৃথিবী এনে দিলেও আমি তার বিনিময় শুধু দিতিকে চাইবো।
কিন্তু ইউনিভার্সের একটা নিয়ম আছে, এন্ট্রপি সবসময় বাড়ে।
সব সিস্টেমই আস্তে আস্তে বিশৃঙ্খলার দিকে যায়।
কোনো কিছুই চিরদিন গোছানো থাকে না।
আমাদের প্রেমটাও বোধহয় এই নিয়মের বাইরে ছিলো না।
৪.
ওই বিকেলের পর দিতির ফোন ধরা বন্ধ হয়ে গেলো ।
প্রথম কয়েক সপ্তাহ পাগলের মতো খুঁজেছিলাম কারণটা।
ওর বাসার সামনে গিয়েছি, ওর বান্ধবীদের ধরেছি।
কেউ কিছু বলতে পারেনি, অথবা বলেনি।
ভেবেছিলাম হয়তো অন্য কারো সাথে সম্পর্ক, অথবা আমার প্রতি সত্যিই বিরক্তি এসে গেছে।
অহংকার আর অভিমান মিলিয়ে আমিও আর যোগাযোগের চেষ্টা করিনি।
মাস্টার্স শেষ করে একটা ছোটোখাটো চাকরিতে জয়েন করলাম।
জীবন গড়িয়ে চললো নিজের নিয়মে।
অথবা চলার চেষ্টা করলো।
দিতি র কথা ভুলে যাইনি, তবে চেষ্টা করেছি ভুলে থাকার ভান করতে।
৫.
দিতির সাথে শেষ দেখা হওয়ার ৪৩৮০ দিন পরে...
রাত ২টা ১৩ মিনিট।
আমার ফোন বেজে উঠলো।
অপরিচিত নম্বর ।
ওপাশ থেকে কণ্ঠটা সুনে যেন আমার পৃথিবী থমকে গেলো।
আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো।
এতদিন পর?
ফোন ধরতেই ওপাশে নিঃশ্বাসের শব্দ।
ও কিছু বললো না।
আরও কয়েক সেকেন্ড।
তারপর খুব আস্তে বললো,
"আবির..."
"হুম?"
"আমি একটা মানুষকে মেরে ফেলেছি।"
আমার মনে হলো...
পৃথিবীর সব শব্দ একসাথে কাঁপছে ।
বাইরে তখন বৃষ্টি হচ্ছিল।
ঘরের ঘড়িতে ২টা ১৫ বাজে।
আর আমি তখনও জানতাম না...
এই একটা ফোনকল আগামী ছয় মাসে আমার জীবনকে এমনভাবে বদলে দেবে, যেটা ক্রিস্টোফার নোলানের কোনো সিনেমার চেয়েও অবিশ্বাস্য।
৬.
ও কাঁদছিলো না।
এটাই সবচেয়ে অদ্ভুত লাগলো আমার কাছে।
গলাটা একদম শান্ত।
"ও রনি ভাই ছিলো না, আবির।
আমি জানি ও রনি ভাই ছিলো না।
মুখটা রনি ভাইয়ের মতো ছিলো, গলার স্বরও ঠিক তার মতো।
কিন্তু চোখদুটো... চোখদুটো অন্য কারো।
আমি ওর চোখে দেখেছি, ভিতরে অন্য কেউ ছিলো।"
আমি কিছু বুঝতে পারছিলাম না।
শুধু বললাম, নড়বে না কোথাও, আমি আসছি।
কিন্তু আমি পৌঁছানোর আগেই দিতির পরিবার পুরো পরিস্থিতি সামলে ফেলেছিলো।
টাকা, পরিচিতি, আর থানার কিছু চেনা মানুষ, সব মিলিয়ে একটা রাতের ভেতরেই ঘটনাটা খাতায় "অজ্ঞাতপরিচয় দুর্ঘটনা" হয়ে গেলো।
আমি পরদিন সকালে আবার গিয়ে শুধু দিতির ফ্যাকাসে মুখটা দেখতে পেয়েছিলাম, বাকি সব ততক্ষণে গল্প হয়ে গেছে।
"এটা কি প্রথমবার?" আমি জিজ্ঞেস করেছিলাম ওর ভাইকে।
চুপ করে ছিল সে ।
আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম, দিতিকে আমি ছাড়বো না।
৭.
কিছুদিন পর, একটা শুক্রবার সকালে , দিতির বাবা মারা গেলেন।
খবরটা প্রথমে এলো "হার্ট অ্যাটাক" হিসেবে।
প্রতিবেশীরাও তাই জানলো।
আমি জানাজায় গিয়ে দিতির চোখে সেই একই শান্ত, নিরুত্তাপ দৃষ্টি দেখলাম, যেটা আমি প্রথম রাতে দেখেছিলাম।
কান্না নেই।
ভয় নেই।
শুধু একধরনের স্বস্তি, যেটা কোনো মেয়ের বাবার শেষকৃত্যে থাকার কথা না।
সেই রাতে ওকে জিজ্ঞেস করেছিলাম।
"দিতি, তোমার আব্বুর কি হয়েছিলো?"
ও অনেকক্ষণ চুপ করে থেকে বললো, "আব্বু অনেকদিন ধরেই আব্বু ছিলো না, আবির। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কেউ শোনেনি।"
আমি সেই মুহূর্তে বুঝেছিলাম, ব্যাপারটা যতটা complex ভেবেছিলাম, তার চেয়ে অনেক complex।
কিন্তু ততদিনে আমি নিজেই এতটা জড়িয়ে গেছি যে সরে যাওয়ার রাস্তাটাও আর দেখতে পাচ্ছিলাম না।
আর দিতিকে ছেড়ে যাবোই বা কিভাবে?
৮.
আমি তখন প্রায় প্রতিদিনই ওদের বাসায় যেতাম, দিতিকে চোখে চোখে রাখার চেষ্টা করতাম,
যদিও নিজেও জানতাম না ঠিক কী থেকে ওকে বাঁচাতে চাইছি।
একরাতে ওর মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম দিতিকে, হাতে রান্নাঘরের একটা ছুরি। মুখে সেই একই অচেনা স্থিরতা।
"দিতি, এটা তোমার মা।" "না। আমার মা অনেক আগেই হারিয়ে গেছে। এটা শুধু মায়ের মুখটা পরে আছে।"
আমি ওকে থামাতে গিয়ে জড়িয়ে ধরলাম, ধস্তাধস্তি শুরু হলো।
ওর মা চিৎকার করে উঠলেন।
পাশের ফ্ল্যাট থেকে মানুষ বেরিয়ে এলো এবার।
এবার আর টাকা সামলানোর সময় ছিলো না।
পুলিশ যখন পৌঁছালো, আমি তখনও দিতিকে ধরে রেখেছি মেঝেতে।
আমার হাতেও তখন রক্তের দাগ, ছুরি কেড়ে নিতে গিয়ে কেটে গিয়েছিলো।
পুলিশের চোখে আমি তখন আর প্রেমিক না, সহযোগী।
৯.
বিচার হতে সময় লাগলো প্রায় দুই বছর।
বাংলাদেশে বিচারব্যবস্থার অসাধারণ অগ্রগতির কারনে
আমার সাজা হলো, ১৭ বছর।
আর দিতি পেলো বেকসুর খালাশ ।
তবুও আমার মনে কোন দুঃখ ছিল না ।
ভালোবাসার জন্য দিতি পৃথিবীর দুর্গম সব মরুভূমি পারি দিতে চেয়েছিল ।
আমি তার জন্য না হয় কয়েকটা বছর জেলেই কাটালাম।
জেলের ভিতর সময় অন্যরকমভাবে চলে।
দিন গোনা ছাড়া আর কিছু করার থাকে না।
প্রতিদিন একটা করে দাগ দিতাম সেলের দেয়ালে।
তিনশো বাইশ নম্বর দাগ দেওয়ার দিন, এক গার্ড এসে বললো, বাইরে থেকে খবর এসেছে আমার নামে।
দিতি নেই আর।
নিজের ঘরে, একদিন সকালে পাওয়া গিয়েছিলো ওকে।
কোনো সুইসাইড নোট ছিলো না।
শুধু দেয়ালে পেন্সিলে লেখা একটা লাইন, "আমি জানি, আমিও কারো না কারো impostor হয়ে গেছি এতদিনে।"
সেই রাতে আমি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে ছিলাম।
আন্দিজ পর্বতমালা, সাহারা মরুভূমি, প্যাটাগোনিয়া, সব যেনো আরও অনেক দূরে সরে গেলো সেই রাতে।
১০.
১৭ বছর জেল খেটে বের হওয়ার পর জীবন আর কখনো আগের মতো হয়নি।
বন্ধুবান্ধব দূরে সরে গিয়েছিলো।
বয়স ছিল ৪৫ এর মতো।
জীবনে আর কিছুই বাকি ছিলো না ।
যা ছিলো ওই আন্দিজ পর্বতমালা, সাহারা মরুভূমি, প্যাটাগোনিয়ার ধূসর স্মৃতি।
একটা ছোট্ট মফস্বল শহরে চলে গিয়েছিলাম, লাইব্রেরিতে কাজ নিয়েছিলাম, একা থাকতাম।
বাইশ বছর কেটে গেছে দিতির চলে পর।
লাইব্রেরির টেবিলে বসে একদিন একটা পত্রিকা উল্টাচ্ছিলাম।
প্রথম পাতাতেই একটা হেডলাইনে চোখ আটকে গেলো।
মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন একজন সাইকোলজিস্ট এন্ড্রু হুবারম্যান , মস্তিষ্কের একটা বিরল ব্যাধি নিয়ে গবেষণার জন্য। নাম, ক্যাপগ্রাস সিন্ড্রোম।
পড়তে পড়তে হাত কাঁপতে শুরু করলো আমার।
লেখা ছিলো, এই বিরল ব্যাধিতে আক্রান্ত মানুষ বিশ্বাস করতে শুরু করে, তার সবচেয়ে কাছের মানুষগুলোর জায়গায় কেউ একজন হুবহু দেখতে একেকটা impostor বসিয়ে দিয়েছে।
মস্তিষ্কের ভিতর নাকি দুইটা আলাদা পথ থাকে, একটা মুখ চেনার জন্য, আরেকটা সেই মুখের সাথে ইমোশনাল কানেকশন তৈরির জন্য।
কোনো কারণে এই দুইটা পথের মাঝের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, মস্তিষ্ক মুখটা চিনতে পারে ঠিকই, কিন্তু ভিতরের চেনা অনুভূতিটা আর খুঁজে পায় না।
তখনই মস্তিষ্ক নিজেকে বোঝাতে একটা গল্প বানায়, এই মানুষটা আসল না, এ একজন নকল।
আমি পুরো জার্নালটা কয়েকবার পড়লাম।
প্রতিটা লাইনে দিতির মুখ ভেসে উঠছিলো।
ওর বাবা।
ওর মা।
সেই ছেলেটা, যার নাম আমি কোনোদিন জানতে চাইনি।
আর হঠাৎ করে মনে পড়লো সেই বিকেলের কথা,
টিএসসির চায়ের দোকানের, যেদিন ও বলেছিলো আমার সাথে থাকতে ওর বিরক্ত লাগে।
সেই চোখদুটো।
"এই চোখ অন্য চোখ", আমি নিজেই ভেবেছিলাম সেদিন।
তার মানে কি সেদিনও...?
আমি কোনোদিন জানতে পারবো না।
দিতির মস্তিষ্ক হয়তো সেদিনই প্রথমবার আমাকেও চিনতে ভুল করেছিলো।
ও হয়তো সত্যিই বিশ্বাস করেছিলো, ওর সামনে বসে থাকা আবিরটা আসল আবির না।
শুধু হুবহু দেখতে একটা impostor।
আর সেই একটা ভুল বিশ্বাস থেকেই শুরু হয়েছিলো এমন একটা গল্প, যার শেষে কেউ অক্ষত হয়ে বাঁচেনি।
পত্রিকাটা বন্ধ করে অনেকক্ষণ বসে ছিলাম।
ভাবছিলাম, ভালোবাসা যদি সত্যিই মস্তিষ্কের দুইটা সিস্টেমের মধ্যেকার একটা bond হয়, তাহলে সেই bond ছিঁড়ে গেলে মানুষ কি আসলেই আর মানুষকে চিনতে পারে?
নাকি প্রেম নিজেই একধরনের controlled Capgras, যেখানে আমরা সবাই একে অপরের ভিতর এমন একজনকে দেখি, যে আসলে কখনো ছিলোই না?
আমরা কি সবাই ক্যাপগ্রাসের রোগী ?
মুখ চেনা মানেই মানুষ চেনা?
মানুষশে চোখ দুটো ঠিক থাকে, নাক, ঠোঁট, হাসি, সবকিছু ঠিক থাকে, শুধু ভিতরের সেই ছোট্ট আলোটা কখন যে নিভে যায়, কেউ টের পায় না।
আসলেই আমরা সবাই বোধহয় একটু একটু ক্যাপগ্রাসের রোগী।
প্রিয় মানুষের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি, এই মানুষটা কি সত্যিই সেই মানুষ, যাকে আমি প্রথমদিন ভালোবেসেছিলাম?
নাকি ভিতরে ভিতরে আমরা সবাই একে অপরের এক একটা করে impostor?
"আন্দিজের ক্যাপগ্রাস"
আবির
১৯/০৭/২৬