গাধামানবী
আবির মাহমুদ

গত ৩ দিনে আমি গাড়িতে কাটিয়েছি ৩০ ঘণ্টার বেশি।
পথ পাড়ি দিয়েছি ২০০০ কিলোমিটারের মতো।
আমার কাছে গত ৩ দিন অনেকটা স্বপ্নের মতো লাগছে।
দেড় কেজির মস্তিষ্কটা ঠিক যেন প্রসেস করতে পারছে না ঘটনাগুলো।
কিন্তু এগুলোর একটাও কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না।
কারণ একজন মানুষের জীবনে জন্ম আর মৃত্যুর পর যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটতে পারে সেটা ঘটে গেছে আমার জীবনে একদম বিনা নোটিশে।
আমার ছন্নছাড়া ব্যাচেলর জীবনের ইতি ঘটিয়ে একটি মেয়ে সন্ত্রস্ত পায়ে আমার ঘরে হেঁটে চলেছে।
৩ দিন আগে আমি ঠিক এইখানে বসে ছিলাম হাতে একটা কনসোল নিয়ে।
সাথে অবশ্য রাফি ছিল আমার Gaming Partner।
Bachelor হিসেবে আমার বাসাটাকে আদর্শ বাসা বলা যেতে পারে।
কারণ বন্ধুদের মধ্যে খুব কমই আছে অবিবাহিত, বেশিরভাগের বাচ্চাকাচ্চাও আছে।
যে কয়জন বিয়ে করে নাই তাদের নিষ্ঠুর এই পুঁজিবাদী সমাজে চাকরির জিনিসটা হয় নাই।
তাই সংসারও শুরু করতে পারে নাই।
সবাইই মেসে বা হোস্টেলে থাকে। আর কেউ কেউ গ্রামের বাড়িতে চলে গেছে।
আমিই একমাত্র প্রাণী যে মোটা অঙ্কের বেতনের কামলা খাটার পরও single রয়ে গেছি।
আর টাকা থাকার পরও তো মেসে কষ্ট করার কোনো মানে হয় না।
তাই এই বিশাল সাইজের বাসাটা ভাড়া নিয়েছি।
সপ্তাহে ৬ দিনই আমাদের গেমের আসর বসে।
তখন আমার সঙ্গী থাকে এই রাফি বা অন্য কোনো ব্যাচেলর বন্ধু।
আর শুক্রবারে এটা আর বাসা থাকে না হয়ে যায় একটা বার।
বিবাহিত অবিবাহিত সবাই শরাব বা তামাকের টানে চলে আসে এখানে।
আমার এতদিন বিয়ে না করার পিছনে এই আড্ডাটাও ফুয়েল দিতে পারে কারণ, এই একদিন আমাদের বিবাহিত বন্ধুরা সংসার জীবনের যে পরিমাণ বিষাদগার করে তাতে যে কোনো মানুষেরই মনে হতে পারে এই পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিসগুলোর ভিতর একটা হল এই সংসার।
এমনই এক আসরের প্রস্তুতির দিন মানে পবিত্র বৃহস্পতিবার গেম খেলার অবস্থায় আব্বার ফোন।
আমাকে নাকি আজকে রাতে বাড়িতে যেতে হবে।
কারণ জানি না।
মনের মধ্যে কুডাক দিচ্ছিলো।
হয়তো কোনো বিপদ হয়েছে। সাথে সাথে মাকে ফোন দিলাম।
আমাকে অবাক করে দিয়ে স্বাভাবিক কণ্ঠে মা ফোন ধরলেন।
পাশ থেকে অনুর কণ্ঠও শোনা গেলো তার মানে বাড়ির সবাই ঠিক আছে।
আর একমাত্র যে সমস্যাটা হতে পারে সেটা হল জমি নিয়ে কারো সাথে ক্যাঁচাল।
কিন্তু তার কারণে বাবা তো আমাকে ডাকার কথাও না।
এসব ভাবার আসলে সময় নাই। বাবা যখন ডেকেছে আমাকে যেতেই হবে।
আমি ছেলে হিসেবে খুব ভালো না হলেও বাবার আদেশ অমান্য করার ক্ষমতা আমার নাই।
তাই রাফিকে ঘরে রেখে ১ দিনের জামা কাপড় নিয়ে দৌড় দিলাম সায়েদাবাদের দিকে।
কোনোমতে একটা বাসে উঠে সারা রাত বাসের ঝাঁকুনি, তারপর ২ ঘণ্টার ট্রলারের কানফাটানো শব্দ, তারপর ১ ঘণ্টা বাইকে ঢুলতে ঢুলতে বাড়ির সামনে গিয়ে পৌঁছে দেখি একেবারে স্বাভাবিক ।
এবং ভিতরে গিয়ে অনুর কাছে জানতে পারলাম সব মোটামুটি ঠিক ই আছে ।
কিন্তু আমার জন্য নাকি surprise আছে।
পরে বাবার কাছে জেনে নেবো এই ভেবে অনুর কথাকে পাত্তা না দিয়ে আমি ঘুমের প্রস্তুতি নিতে শুরু করলাম।
তখনই হাজির আমার বাবা।
বাবার সাথে আমার সম্পর্কটা কেমন যেন, আমার এই ছোট্ট জীবনে যা কিছু চেয়েছি তার প্রায় সবটাই তার কাছ থেকে পেয়েছি, কিন্তু আমার আপনজনদের মধ্যে খুব সম্ভবত তার সাথে ই সবচেয়ে কম কথা হয়েছে।
এই যে ৩৫ বছর ধরে ব্যাচেলর জীবন কাটাচ্ছি তাতেও মায়ের চেয়ে বাবার সায় ছিল বেশি।
মা কয়েকবার বিয়ের কথা বললেও বাবা একবারের জন্যও বিয়ের কথা বলে নাই।
বাবার সাথে আমার serious কথা হয়েছিল জীবনে একবার, এই দ্বিতীয়বারের জন্য আমার সাথে কথা বলতে এলেন এবং প্রথমবারের মতো আমার কাছে সাহায্য চাইলেন।
তার কথার সারমর্ম এই যে তার বন্ধু সালাম চাচা মারা গেছেন।
আসলে মারা যান নাই। মেরে ফেলা হয়েছে।
মেরেছে ইদ্রিস মুন্সি।
এই অঞ্চলের বিশিষ্ট ভূমি দস্যু।
শুধু সালাম চাচাকে মেরেই ক্ষান্ত হন নাই।
এখন তার ছেলের নজর পড়েছে সালাম চাচার একমাত্র মেয়ের উপর।
সেই মেয়েটিকে বাঁচানোর একমাত্র উপায় হল তাকে দূরে কোথাও পাঠিয়ে দেয়া।
আর বাবার হাতে তার সবচেয়ে কাছের বন্ধুর একমাত্র মেয়েকে বাঁচানোর আমি ছাড়া আর কোনো উপায় নাই।
বাবার কথা ফেলতে পারি নাই।
তাই সেইদিন দুপুরেই আমার সাথে বিয়ে হয়ে গেলো উম্মে সালমা হালিমা নামে গ্রামের একটি মেয়ের সাথে। যাকে জীবনে প্রথমবার আমি দেখি ওইদিনই।
যার পৃথিবী আর আমার পৃথিবী আসমান জমিন ফারাক।
যে রকম একটি মেয়েকে বিনা নোটিশে বিয়ে করে এক ঘণ্টার মধ্যে তাকে নিয়ে ঢাকা রওনা দিলাম।
পুরা বাসে মেয়েটা একটা কথা বলে নাই।
নিকাবের কারণে তার expression ও দেখা যাচ্ছিল না।
বুঝতে পারছিলাম না তার অনুভূতি কি। অজানা অচেনা একটা মানুষের সাথে বাকি জীবন কাটানোর দলিলে সাক্ষর করার সময় তার অনুভূতি কি সেটাও জানা হল না।
টানা দুই রাত বাসে কাটিয়ে যখন বাসায় ঢুকছি তখন আমার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নাই।
বাসায় ঢুকে ই সোফায় পড়ে গেলাম।
উঠলাম রাতে।
আর উঠেই আবিষ্কার করলাম আমার ছন্নছাড়া ব্যাচেলর জীবনের ইতি ঘটেছে।
২.
মেয়েটা দেখতে খুব একটা খারাপ না।
তবে একটু গাধা টাইপের।
অনেক কিছুই বোঝে না।
ওর সাথে আসার পর থেকে কথা হয়েছে খুব কম। আমার মাথার ভিতরে মোটামুটি একটা ঝড় চলছে। আমার শরাবের আড্ডা, আমার স্বাধীন আর্টিস্ট জীবন সব শেষ হয়ে গেলো। মেয়েটাকে কিছু বলতেও পারছি না। ওর তো কোনো দোষ নাই।
আচ্ছা ওর মাথার ভিতরেও কি এইসব চিন্তাভাবনা চলছে?
জানতে হলে ওর সাথে কথা বলতে হবে, কিন্তু ওর সাথে কথা বলবো কিভাবে।
আশেপাশে তাকিয়ে কোথাও দেখলাম না, কয়েকবার কাশি দিলাম। আমাকে অবাক করে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো।
গত রাতের সেই ভয়ের লেশমাত্র নাই ওর চোখে।
যেন কত বছর ধরে আছে এই ঘরে।
আমি ই কথা শুরু করলাম,“আপনার সাথে কিছু কথা ছিল।”
আমার কথাকে পাত্তা না দিয়ে উত্তর দিলো পুরোপুরি আঞ্চলিক ভাষায়,“বুয়া আইছিলো, কইছি এহন থেইকা আর আওয়া লাগবে না।
আমনের লইজ্ঞা ভাত রানছি। খাওয়ার সময় কথা কমু হানে।”
বলেই ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেলো রান্নাঘরের দিকে।
আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এসে দেখি টেবিলে খাবার দেয়া। বসে আছে মেয়েটা। জীবনে প্রথমবারের মতো এই ঘরে একজন আমার জন্য রান্না করে বসে আছে। সে আমার স্ত্রী।
বসার সাথে সাথেই বলল, “অনেক খিদা লাগছে। তাই খুইজা খুইজা রানছি। কিছু মনে কইরেন না। আপনে ঘুমাইতেছিলেন, তাই আর ডাকি নাই।”
“আরে মনে করার কি আছে। রান্না করতে গেলে কেন? বুয়া ই তো রান্না করতে পারতো।”
সাথে সাথে বলল, “এখন থেইকা আর বুয়ার দরকার নাই, আমি ই আপনেরে রাইন্ধা খাওয়াইতে পারমু।”
ভাতটা মুখে দিতেই কুটুমিয়ার কথা মনে পড়ে গেলো। অদ্ভুত সুন্দর রান্না করে মেয়েটা।
খেতে খেতে প্রশ্ন করলাম ওর ব্যাপারে।
ও যা বলল তার সারমর্ম এই যে, ওর পুরো নাম উম্মে সালমা হালিমা। সবাই তাকে হালিমা বলে ডাকে। এলাকার মাদরাসায় পড়তো। স্টুডেন্ট হিসেবে মোটামুটি।
আমার গলায় ঝুলে পড়ার জন্য সে অনেক দুঃখিত।
সিনেমাটিক স্টাইলে বলল, তার স্ত্রীর মর্যাদার দরকার নাই। সে আমাকে রান্না করে খাওয়াবে, তার বিনিময়ে এই ঘরে থাকবে।
তাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমার প্রতি অনেক কৃতজ্ঞ।
ভাত খাবার সময়ই আমি আবিষ্কার করলাম, মেয়েটা অনেক কথা বলে, অতিরিক্ত কথা বলে। যদিও খারাপ লাগছে না আমার। সারাদিন মোটামুটি একাই থাকি।
আর গত ৩ দিনে যা হয়েছে তা মেনে নেয়ার প্রস্তুতি নিলাম।
একজন মোটিভেশনাল স্পিকার বলছিল যে কোনো কাজের reaction এর উপর ওইটার damage নির্ভর করে।
তাই জীবনে প্রথমবার কোনো মোটিভেশনাল স্পিকারের কথা মাথায় নিয়ে damage control এর অংশ হিসেবে মেনে নিলাম এই মেয়েটার সাথে আমি বাকি জীবন কাটিয়ে দেবো।
৪.
হালিমা আসার পর থেকে আমার জীবন মোটামুটি ১৮০ ডিগ্রি পরিবর্তন হয়ে গেলো।
ও অবশ্য কিছু বলে নাই। কিন্তু ঘরে একটা মেয়ে রেখে তো আর শরাবের আড্ডা বসানো যায় না।
তাই আমাদের শরাবের আড্ডাও বন্ধ হয়ে গেলো। বন্ধ হল আমার বন্ধুদের আমার বাসায় অবাধ বিচরণ।
অফিস গিয়ে বসের ঝাড়ি খাওয়ার আগে সকালের খাবার ready থাকে। দুপুরে ক্যানটিনে খাওয়া বন্ধ হয়ে গেলো তার লাঞ্চ বক্সের কারণে।
রাতে টং দোকানে আড্ডা বন্ধ হয়ে গেলো কারণ , একা বাসায় নাকি তার ভয় করে।
বাসায় বিড়ি খাওয়া বন্ধ হয়ে গেলো কারণ বিড়ি ধরানোর সাথে সাথে কাশতে কাশতে এমন অবস্থা হয় পড়ে আমার ই মায়া লাগে।
তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলাম এই জীবনে। খুব একটা খারাপ না। আমি ভাবছিলাম আমার দম বন্ধ লাগবে। কিন্তু এখন কেন যেন আরও মুক্ত লাগছে।
একদিন সারাদিন অফিসে অনেক ঝামেলা যাচ্ছিলো ।
ফোন বন্ধ ছিল সারাদিন । । ১০টার সময় বাসায় বেল দেয়ার সাথে সাথেই খুলে দিলো। আশ্চর্য হয়ে দেখলাম তার চোখে পানি।
সে বলল সারাদিন একলা মানুষ আমি বাসায়। আমার অনেক ভয় করে। ভয়ের ঠ্যালায় কানছি।
আমি মানুষ হিসেবে খুব একটা আবেগি না।
মানুষের জীবনে আবেগ অনুভূতি খুব একটা বুঝি ও না। কিন্তু এতটুকু বুঝেছিলাম ওই কান্না ভয়ের কান্না ছিল না।
৫.
ও আর আমি একই বিছানায় ঘুমাই।
তবে কাছে যাই নাই কোনোদিন। অবশ্য বিদ্যুৎ চমকালে ঘুমের ঘোরে মাঝে মাঝে জড়িয়ে ধরত। এই আরকি।
একদিন রাতে ঘুম থেকে উঠে দেখি পাশে হালিমা নাই। বারান্দায় গিয়ে দেখি বসে আছে। আকাশের দিকে তাকিয়ে।
জোছনার আলোয় ওকে অদ্ভুত লাগছে। চুলগুলো উসকোখুসকো। ঘুম ঝরানো চোখে ওকে একটা অপ্সরীর মতো লাগছে।
শব্দ পেয়ে আমার দিকে তাকাল ও।
ভয়ঙ্কর সুন্দর চোখের চাহনির দিকে তাকিয়ে সেদিন প্রথমবারের মতো বুঝলাম আমি এই গাধা মেয়েটাকে ভালোবাসি। আবহমান বাংলার স্বামী-স্ত্রীর ভালোবাসা না।
এই মেয়েটাকে আমি পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি। ও আমাকে হয়তো সেই রকমই ভালোবাসে। আর কিছু না বুঝলেও সেটা আমি বুঝি।
আচ্ছা আমিও যে ওকে ভালোবাসি, এটা কি ও জানে?
""গাধামানবী""
আবির